আইনি নথি

ব্যবহারের শর্তাবলী

জ্ঞানচর্চা ব্যবহারের পূর্বে যেন কোনো সন্দেহ না থাকে — অ্যাকাউন্ট, প্যাকেজ, পেমেন্ট ও সুবিধার শর্তগুলো এখানে সহজ ভাষায় লেখা।

সর্বশেষ হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬
📜

শর্তাবলী গ্রহণ

জ্ঞানচর্চা (GyanChorcha)-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। এই শর্তগুলোর কোনো অংশে একমত না হলে অনুরোধ করছি প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন না।

👤

অ্যাকাউন্ট তৈরি ও দায়িত্ব

  • ✓ একটি মোবাইল নম্বর দিয়ে একটির বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না
  • ✓ নিজের সঠিক নাম ও নম্বর ব্যবহার করতে হবে, অন্যের নম্বর ব্যবহার করা যাবে না
  • ✓ পাসওয়ার্ড বা ওটিপি কারো সাথে শেয়ার করবেন না — তার ফলে সৃষ্ট ক্ষতির দায়িত্ব আপনার
  • ✓ আপনার অ্যাকাউন্টে যা কিছু হয়, তার জন্য আপনিই দায়ী
💳

সাবস্ক্রিপশন ও পেমেন্ট

প্যাকেজের মেয়াদ

  • ✓ প্রতিটি প্যাকেজের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলে প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়
  • ✓ প্যাকেজের সুবিধা শুধুমাত্র কেনা মেয়াদের মধ্যেই ব্যবহার করা যাবে

পেমেন্ট পদ্ধতি

  • ✓ বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অটোমেটেড পেমেন্ট গ্রহণ করা হয়
  • ✓ পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টে প্যাকেজ সক্রিয় হয়
  • ✓ ভুল নম্বরে বা ভুল প্যাকেজে টাকা পাঠানো হলে দায়িত্ব ব্যবহারকারীর

রিফান্ড

ডিজিটাল কনটেন্ট ও অনলাইন সেবার প্রকৃতির কারণে সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়। তবে ডাবল পেমেন্ট, বা পেমেন্টের পরেও প্যাকেজ চালু না হলে হটলাইনে জানান — আমাদের হেল্পডেস্ক সমস্যাটি সমাধান বা টাকা ফেরত করবে।

⚠️

যা করা যাবে না

  • ✕ প্রশ্ন, সমাধান বা কনটেন্ট কপি করে বিক্রি বা পুনর্বিতরণ করা
  • ✕ অটোমেটেড স্ক্র্যাপিং, বট বা একাধিক অ্যাকাউন্ট দিয়ে অসদুপায় ব্যবহার
  • ✕ লিডারবোর্ড বা পরীক্ষার ফলাফল কৃত্রিমভাবে বাড়ানো
  • ✕ অন্য ব্যবহারকারীকে হয়রানি, ভুল তথ্য প্রচার বা আইন লঙ্ঘন
  • ✕ সিস্টেমের নিরাপত্তা বা কার্যক্রমে হস্তক্ষেপ করার চেষ্টা
📚

বুদ্ধিমূলক সম্পত্তি

জ্ঞানচর্চার প্রশ্নব্যাংক, ব্যাখ্যা, ভিডিও, ডিজাইন, লোগো ও সফটওয়্যার সকলের মালিকানায় জ্ঞানচর্চার বা যথাযথ লাইসেন্সদাতার। আপনি ব্যক্তিগত, অবাণিব্য প্রস্তুতির জন্য সেগুলো ব্যবহার করতে পারবেন — কিন্তু কপি, বিক্রি বা পুনর্বিতরণ করতে পারবেন না।

🎓

ফলাফল ও দাবি-দাওয়া

আমরা মানসম্মত প্রস্তুতির সুযোগ দিই, কিন্তু কোনো নির্দিষ্ট পরীক্ষায় সফল হওয়া বা নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা দিই না — ফলাফল আপনার নিয়মিত অধ্যয়ন, উপস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভরশীল। প্ল্যাটফর্মের কনটেন্স “যেমন আছে” (as-is) ভিত্তিতে প্রদান করা হয়; মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণ বা ভুল সংশোধনের জন্য সেবা সাময়িক বন্ধ থাকতে পারে।

🔨

অ্যাকাউন্ট বন্ধ বা বাতিল

উপরের যে কোনো শর্ত লঙ্ঘন করলে আমরা সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করি। অ্যাকাউন্ট বাতিল হলে চলমান প্যাকেজের অবশিষ্ট সুবিধাও বাতিল হতে পারে। আপনি যদি নিজে অ্যাকাউন্ট মুছতে চান, সাপোর্টে অনুরোধ করতে পারেন।

🌐

Terms of Service Summary (For App Stores & Reviewers)

Summary of service usage, fair use, and platform liability.

Service Overview: জ্ঞান চর্চা (Gyan Chorcha) provides competitive exam preparation tools, mock tests, and study guides for students and job seekers in Bangladesh.

Account Responsibility: Users are responsible for maintaining the confidentiality of their phone number credentials and activity conducted under their account.

Subscriptions & Payments: Premium exam tracks and study packages are provided as digital access services. Terms and renewal durations are specified at purchase checkout.

Prohibited Conduct: Users must not scrape content, reverse engineer application binaries, or redistribute proprietary questions and study materials.

Contact & Support: For legal inquiries or support, users may reach us at support@gyanchorcha.com, our Contact Page, or hotline +8801701-377322.

📞

পরিবর্তন ও যোগাযোগ

শর্তাবলী সময়ে সময়ে হালনাগাদ করা হতে পারে; পরিবর্তন এই পাতাতেই প্রকাশিত হবে এবং “সর্বশেষ হালনাগাদ” তারিখ বদলে যাবে। কোনো বিষয়ে জানতে চাইলে: